সোমবার, ২৫ মে ২০২৬

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম দিলেন চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক শিক্ষার্থীরা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক ছাত্ররা। শনিবার (২২ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের হাতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক অধ্যাপক শম্ভুনাথ দাশ বলেন, মানুষ মানুষের জন্য। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকে অক্সিজেন শূণ্যতায় মারা গেছে। চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক ছাত্রদের উদ্যোগে এর আগে রাঙ্গামাটি জেলা ও বোয়ালখালী উপজেলায় অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি অক্সিজেন সিলিন্ডার, ৪টি অক্সিজেন স্ট্যান, ১২টি অক্সিজেন অক্সিমিটার, ৪টি পালস অক্সিমিটার, ৩০ লিটার হ্যান্ডস্যানিটাইজার, ৩০ বক্স মাস্ক, ২৫ বক্স হ্যান্ড গ্লাভস, ২০০ পিস হেডকাভার বিতরণ করা হয়েছে। আগামী মাসে সন্দ্বীপ উপজেলায়ও বিতরণ করা হবে বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, সরকারি হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা সরঞ্জাম প্রদান সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। করোনা ভাইরাসে আক্রান্ত সহ সংকটাপন্ন রোগীর জন্য এই অক্সিজেন সিলিন্ডারগুলো ব্যবহার করা হবে। চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক ছাত্রদের এমন উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক ছাত্র কামরুল ইসলাম, হারুন উর রশীদ, শামশুজ্জোহা আজাদ, শাহজামান হোসাইন রাজীব, শাখাওয়াত হোসেন (জুয়েল), আনোয়ারুল আনিস, রূপম পালিত, প্রবীর বিশ্বাস।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...