শনিবার, ১৩ জুন ২০২৬

মিরসরাই প্রেস ক্লাবের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img



মিরসরাই প্রতিনিধি


মিরসরাই প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকেলে মিরসরাই প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর উপস্থাপনায় ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সর্বোচ্চ পরিষদের সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ ওয়াজিউল্যাহ, কার্যনির্বাহী সদস্য শারফুদ্দীন কাশ্মীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, রাজু কুমার দে, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে (সিপ্লাস)।
এসয় উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক সাদমান সময় (সময়ের আলো), দপ্তর সম্পাদক শাহ আবদুল্লাহ আল রাহাত (চট্টগ্রাম প্রতিদিন-জোরারগঞ্জ থানা প্রতিনিধি), সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন (বার্তাবাজার.কম), ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ (আমাদের নতুন সময়)।
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে আগামী ৭ জুলাই সৌদি আরব রওয়ানা হবে। তাই সাংগঠনিক নিয়ম অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি সাইফুল হক সিরাজীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
এদিকে মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল আলমের পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন উপলক্ষে ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার সাবেক প্রভাষক বাকী বিল্লাহ সাদেকী। মোঃ নুরুল আলম পবিত্র হজ্বের সকল কাজ যাতে পরিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পারেন সেজন্য দোয়া করা হয়।
প্রসঙ্গত: আগামী ৯ জুলাই পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করবেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম। পবিত্র হজ্ব পালন শেষে আগামী ২৪ আগষ্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...