সোমবার, ৯ মার্চ ২০২৬

মিরসরাই যুবলীগের ১৭ বছর পর সম্মেলন, ১৭ জন পদ প্রত্যাশী

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৮ নভেম্বর) উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখোন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। সম্মেলন উদ্বোধন করে যুবলীগের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এসএম রাশেদুল ইসলাম।

দীর্ঘ ১৭ বছর পরে উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক পদে উত্তর জেলা নেতৃবৃন্দের কাছে রাজনৈতিক বৃত্তান্ত জমা দিয়েছেন।

সভাপতি পদে ৭জন জন। এরা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল হক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মান্না, মাহফুজুল আলম, নুরুল আবছার সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিটু ও যুবলীগ নেতা ইব্রাহিম খাঁন।

সাধারণ সম্পাদক পদে ১০জন। এরা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, ইব্রাহিম খলিল ভুঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক মেজবা উদ্দিন বাবু, উপজেলা যুবলীগের সাবেক সদস্য রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রিফাত, উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলা উদ্দিন আলো, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, শহীদুল ইসলাম শহীদ ও শাহরিয়ার সোহেল।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস.এম আল মামুন বলেন, যুবলীগের সভাপতি-সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত রবিবার (২৮ নভেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত জমা নেওয়া হবে। প্রথম দিন ১৭ জনের জীবন বৃত্তান্ত জমা হয়েছে। প্রার্থীদের জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দের কাছে পাঠানো হবে। মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে পরামর্শ করে কেন্দ্রীয় যুবলীগ সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করবে।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...