সোমবার, ৯ মার্চ ২০২৬

মেহেদি ঝলকে রাজশাহীর রোমাঞ্চকর জয়

প্রকাশিত :

spot_img

 

মেহেদি হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে শুভসূচনা করল মিনিস্টার গ্রুপ রাজশাহী।

১৯তম ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ঢাকার হাতে এনে দিয়েছিলেন মুক্তার।

ওই ওভারে বিধ্বংসী ব্যাটিংয়ে ২১ রান আসে। কিন্তু ৫ উইকেট হাতে নিয়েও মেহেদির করা ইনিংসের শেষ ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে পারলেন না মুক্তার। মেহেদির একের পর এক ইয়র্কারে পরাস্ত হলেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ২ রানে ম্যাচ জিতে নিল রাজশাহী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ গড়ে নাজমুল হাসান শান্তর রাজশাহী । জবাবে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রানে থামে মুশফিকুর রহিমের ঢাকার ইনিংস।

রাজশাহীর ছুড়ে দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকা। ওপেনার তানজিদ হাসান ১৮ রান করে রান আউটের শিকার হওয়ার পর দলীয় ৫৫ রানের মধ্যে আরও দুই উইকেট খুইয়ে বসে দলটি। তিনে নামা মোহাম্মদ নাঈম অবশ্য ১৭ বলে ২৬ রানের ইনিংস খেলে কিছুটা চেষ্টা করেছিলেন।

ঢাকাকে খেলায় ফেরায় মুশফিকুর রহিম ও আকবর আলীর জুটি। দুজনে মিলে ৭১ রানের জুটি গড়েন। দলকে ১২৬ রানে রেখে আকবর বিদায় নিলে ভাঙে এই জুটি। ফরহাদ রেজার বলে বিদায় নেওয়ার আগে ২৯ বলে ৩৪ রানের ইনিংস আসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্যাট থেকে। এর কিছুক্ষণ পর ফিফটির দিকে ছুটতে থাকা মুশফিক এবাদাতের বলে স্কুপ খেলতে গিয়ে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন। বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪১ রানের ইনিংস।

মুশফিক বিদায় নেওয়ার পরও ঢাকার জয়ের আশা-ভরসা হয়ে ছিলেন সাব্বির রহমান ও মুক্তার আলী। সাব্বির ৭ বলে ৫ রান করে অপরাজিত থেকে গেছেন। কিন্তু আসল লড়াইটা করেছেন মুক্তার। এই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ফরহাদ রেজার করা ইনিংসের ১৯তম ওভারে তিন ছক্কায় ২১ রান তুলে ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছিলেন।

শেষ ওভারে জেতার জন্য ঢাকার দরকার ছিল মাত্র ৯ রান। বোলিংয়ে ছিলেন তুলনামূলক অনভিজ্ঞ মেহেদি হাসান। কিন্তু ওই ওভারের প্রথম তিন বলে মুক্তার কোনো রানই নিতে পারলেন না। তিনটি বলই ছিল ইয়র্কার লেন্থে। চতুর্থ বলে মুক্তার ফুলটস পেয়ে স্কয়ার লেগে মারলেন চার। পঞ্চম বলে আবার ইয়র্কার। এবারও ব্যাট ছোঁয়াতে ব্যর্থ মুক্তার। কিন্তু ওভার স্ট্যাম্পিংয়ের জন্য নো বলের ইশারা করেন আম্পায়ার। বাড়তি রানের সঙ্গে সঙ্গে ফ্রি হিট পেয়ে যায় ঢাকা। কিন্তু এবারও ইয়র্কার দেন মেহেদি, যথারীতি এবারও মিস। শেষ বলে তার অফসাইডে ফেলা বলে কোনোমতে ব্যাট ছুঁয়ে এক রান নিতে পারেন মুক্তার। ১৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান। অন্যদিকে জিতে যায় রাজশাহী।

বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২২ রানে খরচে ১ উইকেট তুলে নিয়ে রাজশাহীর সেরা বোলার মেহেদি। ব্যাট হাতে ফিফটি হাঁকানো মিলিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগে মেহেদি হাসানের ফিফটি এবং আনিসুল ইসলাম ইমন ও নুরুল হাসানের ত্রিশোর্ধ্ব দুই ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় রাজশাহী। ৩২ বল মোকাবিলা করে মেহেদি ৫০ রানের ইনিংসটি ৩ চার ও ৪ ছক্কায় সাজিয়েছেন। ইমনের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৫ রান এবং নুরুল খেলেছেন ২০ বলে ৩৯ রানের ইনিংস।

বল হাতে ঢাকার মুক্তার আলী একাই তিন উইকেট নিয়েছেন। এছাড়া ১টি করে উইকেট গেছে মেহেদি হাসান রানা, নাসুম ও নাঈমের দখলে।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...