রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ জন আটক

প্রকাশিত :

spot_img

 

চন্দনাইশ ও সীতাকুণ্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) তাদের আটকের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আটক চারজন হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কুলাল পাড়া এলাকার আবদুল সালামের ছেলে মো. ফারুক (২৯), শাহপরীর দ্বীপ এলাকার নবী হোসেনের ছেলে মো. সেলিম (২৪), সদর থানাধীন লারপাড়া এলাকার শহর মুল্লুকের ছেলে মো. ইসমাইল (২৩) ও চকরিয়া থানাধীন পাহাড়ীয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাহাত (২৪)।

এদের মধ্যে মো. ফারুক ও মো. সেলিমকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চন্দনাইশ থানাধীন খানহাট এলাকার ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স এর সামনে থেকে ১৯ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়। এসব ইয়াবা তারা কক্সবাজার থেকে ফেনীতে নিয়ে যাচ্ছিলো।

মো. ইসমাইল ও রাকিবুল ইসলাম রাহাতকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন উত্তর বাঁশবাড়িয়া কানন গোমস্তার জামে মসজিদের সামনে থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসব ইয়াবা তারা কক্সবাজার থেকে কুমিল্লায় নিয়ে যাচ্ছিলো।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, চন্দনাইশ ও সীতাকুণ্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চন্দনাইশ ও সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...