সোমবার, ৯ মার্চ ২০২৬

শনিবারের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন স্থগিত

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

অনিবার্য কারণে আগামী শনিবারের (১৯ জানুয়ারি) জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এই ক্যাম্পেইনের তারিখ ঘোষণা করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে এই ঘোষণা প্রচার করা হয়েছে।

জাতীয় পুষ্টি সার্ভিসের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. এম ইসলাম বুলবুল বলেন, ‘অনিবার্য কারণে আগামী শনিবারের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা পরবর্তীতে কবে করা হবে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের জানিয়ে দেওয়া হবে। তবে আশা করছি আগামী সপ্তাহে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে পারে। আমরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, প্রতিবছর প্রধানমন্ত্রী নিজে শিশুদের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এতে ১ থেকে ১২ মাস বয়সী শিশুদের একটি ক্যাপসুল খাওয়ানো হয়। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের অন্য একটি ক্যাপসুল খাওয়ানো হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই ক্যাপসুল শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখছে।

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...