মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অঝোরে কান্নার পর প্রাণ খুলে হাসলেন রিকশাচালক বাবা

প্রকাশিত :

spot_img

 

অবশেষে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জের অলিগলিতে খুঁজে বেড়ানো দুই মেয়ের সন্ধান পেয়েছেন বাবা ইদ্রিস আলী। শনিবার রাতে ফতুল্লা থানা পুলিশ ইদ্রিস আলীর সাথে তার দুই মেয়ের সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। তবে এক্ষেত্রে পুলিশের কৌশল অবলম্বন করতে হয়েছে।

জিডির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, জিডির তদন্তভার দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা কাজ শুরু করি। কিন্তু জিডিতে উল্লেখ থাকা শাশুড়ি আকলিমার সাথে যোগাযোগ করা হলেও সে একেক সময় একেক ঠিকানার কথা বলছিল। একপর্যায়ে আমরা তাকে বলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনার জন্য পুরস্কার এসেছে।

তিনি বলেন, এই পুরস্কারের কথা শুনে আকলিমা আমাদের সাথে কথা বলে এবং ঠিকানার কথা জানায়। এরপর আমারা সেখান থেকে গিয়ে দুই মেয়েসহ শাশুড়ি আকলিমাকে উদ্ধার করি।

দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা ইদ্রিস আলী বলেছিলেন, অনেক কষ্টের পর আমার আদরের দুই মেয়েকে খুঁজে পেয়েছি। দুই মেয়েকে ছাড়া আমি ভালcf ছিলাম না। আল্লাহর রহমতে দুই মেয়েকে কাছে পেয়েছি। এজন্য সাংবাদিক ও পুলিশ প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের জন্যই আমি আমার দুই মেয়েকে খুঁজে পেয়েছি।

এর আগে ইদ্রিস আলী বলেছিলেন, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা ইদ্রিস আলীর (৩৮)। কৃষিকাজের পাশাপাশি মাঝেমধ্যে ঢাকায় এসে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। আশা ছিল মেয়েদের পড়াশোনা করিয়ে ভালো জায়গায় বিয়ে দেবেন। কিন্তু স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষায় কোনো এক দালালের খপ্পরে পড়ে নিশ্চিহ্ন হয়ে পড়ে তার সংসার।

একদিন বাড়ি ফিরে দেখেন তার দুই মেয়ে ইতি (৯) এবং মীমকে (৫) নিয়ে স্ত্রী শাহনাজ বেগম বাড়ি ছেড়েছেন। এরপর থেকেই তিনি আর দুই মেয়ের মুখ দেখতে পারছেন না ইদ্রিস আলী। মাঝে মধ্যে ফোনে কথা হলেও তাদের কোনো ঠিকানা জানার সুযোগ হয়নি। মেয়েরা তার কাছে যেতে চাইলেও সে সুযোগ দেয়া হচ্ছে না।

সন্তানদের খোঁজে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জে এসে রিকশা চালানো শুরু করেছিলেন ইদ্রিস আলী। রিকশা চালাতে চালাতে এখানকার অলিগলিতে খুঁজে বেড়াচ্ছিলেন সন্তানদের। কিন্তু কোথাও তাদের সন্ধান মিলছিল না। মেয়েদের ফিরে পাওয়ার আশায় নাওয়া খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন ইদ্রিস আলী।
এই ঘটনায় গত ১০ এপ্রিল (রোববার) নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন ইদ্রিস। পুলিশ ওই জিডি আমলে নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে তার দুই সন্তানের সন্ধান পায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান (ওসি) বলেন, দুই মেয়েকে পাওয়া গেছে। এ বিষয়ে ইদ্রিস আলী ও তার শ্বশুড়বাড়ির পরিবারের সদস্যদের সাথে কথা বলে আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) নাজমুল হাসান বলেন, ইদ্রিস আলী দিনাজপুর থেকে তার দুই মেয়ের খোঁজে নারায়ণগঞ্জে এসে ফতুল্লা থানার দারস্থ হন। আমরা তাকে প্রাথমিক পর্যায়ে জিডি করতে বলি। সেইসাথে গণমাধ্যমে তার কান্নার ভিডিও দেখি। সেখানে তিনি বলছিলেন, তার শাশুড়ি দুই মেয়েকে আটকিয়ে রেখেছেন। আমরা সেই সূত্র ধরে কাজ শুরু করি।

তিনি আরো বলেন, সবশেষ শনিবার বিকেলে তার ইদ্রিস আলীর দুই মেয়ে সহ তার শাশুড়ির সন্ধান পাই। সেই সাথে ইদ্রিস আলীর সাথে তার দুই মেয়ের সাক্ষাৎ করিয়েছি। আমরা এখন একটি তদন্ত প্রতিবেদন আদালত পেশ করবো। আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...