মঙ্গলবার, ২৬ মে ২০২৬

এবার ব্যাংকারদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত :

spot_img

ক্রীড়া প্রতিবেদক

করপোরেট ক্রিকেটের কথা অনেকেরই জানা আছে। এবার সেই আদলেই ব্যাংকগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ব্যাংকার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ব্যাংকিং পেশায় সরাসরি সম্পৃক্তদের অংশগ্রহণেই অক্টোবরে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্টটি।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ আনোয়ার হোসেন। সাবেক এই ক্রিকেটার ক্রিকেট কোটায় নিয়োগ পেয়েছিলেন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকটিতে। কিন্তু, ব্যাংকগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতামূলক কোন টুর্নামেন্ট না থাকায় শেষ পর্যন্ত এ ক্রিকেট কোটা বন্ধ করে দেয়। একই গল্প অন্যান্য খেলার ক্ষেত্রেও। যে কারণে পেশাদার ক্রিকেটাররা অবসরে গেলে তাদের ভবিষ্যত কিংবা পরবর্তী পেশাগত জীবন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সে ভাবনা থেকেই ব্যাংকার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চিন্তা।

ব্যাংকিং পেশার একঘেঁয়েমি জীবন থেকে একটু স্বস্তি দেয়ার সঙ্গে ব্যাংকারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বাড়াতেই ব্যতিক্রমি এ উদ্যোগ নিয়েছে ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্রিকেট মাঠ ও গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত হবে ১২ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্ট।

এরই মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছেন স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক-সহ দেশের বেশ কয়েকটি শীর্ষ ব্যাংক। টুর্নামেন্টের উপদেষ্টা পরিষদে রয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও ব্যাংকার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, ব্যাংকার সাদউল্লাহ।

রাজধানীর একটি হোটেলে ব্যাংকার্স কাপ ক্রিকেটে অংশ নেয়া ব্যাংক প্রতিনিধি, উপদেষ্টা কমিটি ও টুর্নামেন্ট আয়োজকদের মধ্যে আজ অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সেখানে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ব্যাংকার্স কাপ ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটারদের ভবিষ্যত জীবন সুরক্ষিত হবে। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেলে যে পরবর্তী পেশা নিয়ে আর অনিশ্চয়তায় থাকতে হবে না।’

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ব্যাংকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভিসেস দলগুলোর অংশগ্রহণে নানা ধরনের স্পোর্টস ইভেন্ট হয়। পেশাদার ক্রীড়াবিদদের জন্য ভবিষ্যত সুরক্ষিত থাকে। বাংলাদেশে আগে বিচ্ছিন্নভাবে এ ধরনের টুর্নামেন্ট হয়েছে। কিন্তু, এখন থেকে নিয়মিত এ টুর্নামেন্ট আমরা আয়োজন করতে চাই।’

আগামী ১২ অক্টোবর, (শুক্রবার) পর্দা উঠবে ব্যাংকার্স কাপ ক্রিকেটের এবারের আসরের। গ্রুপ পর্ব হবে সিঙ্গেল লেগে। ২ গ্রুপের শীর্ষ ২টি দল খেলবে সেমিফাইনাল। ১৬ নভেম্বর গুলশান ইয়ুথ ক্লাবে হবে শিরোপা নির্ধারনী ফাইনাল।

#সূত্র জাগো নিউজ

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...