বুধবার, ২২ জুলাই ২০২৬

ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহার দাবি পূরণের আশ্বাস পেয়ে মাঠে ফিরছেন ক্রিকেটাররা

প্রকাশিত :

spot_img

 

১৩ দফা দাবি নিয়ে বিসিবির সঙ্গে সফল আলোচনা হয়েছে ক্রিকেটারদের। ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেছেন সাকিবরা। মাঠে ফিরবেন শনিবার থেকে। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে নামবেন ক্রিকেটাররা। ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে নির্ধারিত শুক্রবার থেকেই।

ক্রিকেটার ধর্মঘটের তৃতীয় দিন, সকাল থেকে বিসিবি কর্তাদের ব্যস্ততা-ছুটোছুটি। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় নতুন পথ খুঁজে নেয়ার চেষ্টা নাজমুল হাসান পাপনের।

মিরপুরে গুমোট পরিস্থিতি, বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাহী নিশ্চিত করেন ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ হয়েছে। আলোচনা হতে পারে বিকেলেই।

পরিস্থিতি ঘোলা হয় ক্রিকেটাররা যখন গুলশানে একাট্টা। তাদের মুখপাত্র আইনজীবি ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খানের উপস্থিতি আন্দোলনে যোগ করে ভিন্ন মাত্রা। জানা যায়, ১১ দফা দাবি বেড়ে ১৩-তে পৌঁছেছে। একটা চিঠিও পৌঁছে গেছে বিসিবি কার্যালয়ে।

আইনজীবীকে নিয়ে ঘন্টাব্যাপি সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাকিবের বার্তা, বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে রাজি।

নিজেদের মধ্যে সলাপরামর্শ কোরে পরের গন্তব্য মিরপুর। সেখানে দু’পক্ষের দীর্ঘ বৈঠক শেষে আবার একপক্ষ হয়ে ওঠা। আর বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে কঠিন সংকট সমাধানের ঘোষণা আসে এভাবেই।

শনিবার থেকে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড, মাঠে নেমে পড়ছেন ক্রিকেটাররা। ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে নির্ধারিত শুক্রবার থেকেই।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...