Facebook Twitter Vimeo VKontakte Youtube
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • রাজনীতি
  • খেলাধুলা
  • চট্টগ্রাম
    • উপজেলা
  • তথ্য ও প্রযুক্তি
Search
BMNEWS24.COMNewsWeek
bmnews24.comPROBMNEWS24.COM
বুধবার, ১ জুলাই ২০২৬
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
    • উপজেলা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • নিবার্চনী পরিক্রমা
  • অন্যান্য
    • আইন আদালত
    • শিক্ষাঙ্গন
    • তথ্য ও প্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাসে বাংলাদেশী
    • বিশেষ সংবাদ
    • শিল্প সাহিত্য
    • সম্পাদকীয়
    • মতামত
Homeখেলাধুলা

ক্রিকেট উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলেন কোকো : মির্জা ফখরুল

খেলাধুলালিড নিউজ

প্রকাশিত :

১৬ আগস্ট ২০২০, ১:৫১ অপরাহ্ণ

spot_img

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদানের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে ক্রিকেটের যে উন্নয়ন তার ভিত্তি তৈরি করেছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকো। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সহজেই সবকিছু ভুলে যাই।

আজ রবিবার বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হকের সঞ্চালনায় এক ভার্চ্যুয়াল স্মরণসভায় এ কথা বলেন ফখরুল।

বিএনপির এই মহাসচিব আরও বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতির বাইরে থেকে খেলাকে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

 

আজকে যে ক্রিকেট আমরা দেখতে পাই সেই ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। আমাদের খুব দুর্ভাগ্য যে, আমাদের জন্য যারা কিছু তৈরি করেন তাদের আমরা খুব সহজেই ভুলে যাই।তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে উদীয়মান দেশপ্রেমিক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, আমার খুব ভালো লাগে দুই তরুণ উদীয়মান দেশপ্রেমিক নেতাকে আমরা পেয়েছি আমাদের ভবিষ্যতের জন্য। আশা করি তারা তাদের তারুণ্য, মেধা ও অভিজ্ঞতা সবকিছু নিয়ে সামনের দিকে এগোবে।

 

 

সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে।অনুষ্ঠানের সঞ্চালক আমিনুল হক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তার নেতৃত্বে আমরা স্বর্ণ জয় করেছিলাম। ফুটবল অনেক দূরে এগিয়েছিল। বিএনপির সৌভাগ্য যে, আমিনুলের মতো একজন ক্রীড়া সংগঠক পেয়েছে। আরাফাত রহমান কোকোর নামে একটি ফাউন্ডেশন করার প্রস্তাব দিয়ে মির্জা ফখরুল সবাইকে বিবেচনা করার আহ্বান জানান।

দলের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, ক্রিকেট বোর্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ্ নুরুল কবির শাহীন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ কাজী মহিউদ্দিন বুলবুল।

সর্বশেষ

শিক্ষাঙ্গন

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...
রাজনীতি

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...
শিক্ষাঙ্গন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...
শিক্ষাঙ্গন

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

শিক্ষাঙ্গন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...
জুন ২৬, ২০২৬
উপজেলা

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...
মার্চ ১০, ২০২৬
চট্টগ্রাম

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...
মার্চ ৩, ২০২৬
BMNEWS24.COMbmnews24.com

অনুসরণ করুন

Facebook
Instagram
Twitter
WhatsApp
Youtube
২০২৫ বিএম নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ৯৭ ব্যাচ নিবন্ধন