বুধবার, ২৫ মার্চ ২০২৬

পৌর নির্বাচনে নৌকার মাঝি মিরসরাইয়ে গিয়াস, বারইয়ারহাটে খোকন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
অনেক জল্পনা কল্পনা শেষে আসন্ন মিরসরাই ও বারইয়ারহাট পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে মিরসরাই পৌরসভায় পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র মো. গিয়াস উদ্দিন পুরনায় দলীয় মনোনয়ন পেয়েছেন। বারইয়ারহাট পৌরসভায় দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন।
জানা গেছে, মিরসরাই পৌরসভার বর্তমান মেয়র গিয়াস উদ্দিন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। এছাড়া তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বহুবার নির্যাতনের শিকার হন। বর্তমান মেয়াদকালে কাজ করতে গিয়ে উনার বিরুদ্ধে ১৩ টি মামলা দায়ের করা হয়েছে। তিনি পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। উন্নয়ন কাজের স্বীকৃতি হসেবে তিনি পুনরায় মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও এর সময় প্রশাসনের সাথে রাজপথে থেকে নাশকতা বানচালে অগ্রণী ভূমিকা পালন করেন বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। তিনি সম্প্রতি দ্বিতীয় মেয়াদে বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে গত ১৫ বছর ধরে তিনি দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাঁপ করলেও অবশেষে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
দলীয় মনোনয়ন পাওয়া মিরসরাই পৌরসভা বর্তমান মেয়র গিয়াস উদ্দিন বলেন, আমার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহযোগীতায় আমি গত ৫ বছর এলাকায় ব্যাপক উন্নয়ন করছি। এছাড়া বিএনপি-জামায়াত জোট সরকার আমলে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে বহুবার নির্যাতনের শিকার হয়েছি। আমি পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে কৃতজ্ঞ।
দলীয় মনোনয়ন লাভ করা বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন বলেন, দল ত্যাগীদের মূল্যায়ন করায় আমি খুশি। আমি মেয়র নির্বাচিত হলে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সহযোগীতায় বারইয়ারহাট পৌরসভার সকল সমস্যা দূর করতে চেষ্টা করবো। অতীতের ন্যায় পৌরবাসীর সুখে দুঃখে পাশে থাকবো।
প্রসঙ্গত আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...