বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মুশফিক, মমিনুলের কীর্তির পর চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

 

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকুর রহিমের অনন্য কীর্তির পর চালকের আসনে থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের প্রথম ইনিংসে ৫৬০ রানের বিশাল সংগ্রহের পর জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতেই ২ উইকেট হারায়। সফরকারীরা এখনও ২৮৬ রানে পিছিয়ে আছে। আর জয়ের জন্য বাংলাদেশের দরকার ৮ উইকেট।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে কোনো রান না ওঠতেই ইনিংসের প্রথম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ওপেনার প্রিন্স মাসাভাউরে ও ডোনাল্ড ট্রিপানোকে গোল্ডেন ডাক উপহার দিয়ে হ্যাটট্রিকের সুযোগ জাগিয়ে তোলেন নাঈম হাসান।

এর আগে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনে ৭ম টেস্ট সেঞ্চুরি উদযাপন করেন মুশফিক। দাপুটে ব্যাটিংয়ে শতককে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন তিনি।

এইন্সলে এনদুলুভুর করা ১৫৩ ওভারের দ্বিতীয় বলে চার মেরে ডাবল সেঞ্চুরি করেন ‘মিস্টার ডিপেন্ডবল।’ তার অপরাজিত ইনিংসটি ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানের সাজানো ছিল।

মুশফিকের ডাবল সেঞ্চুরির পর ১৫৪ ওভারে ৬ উইকেটে ৫৬০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগাররা লিড নিয়েছে ২৯৫ রানের।

এর আগে দলীয় ৩৯৪ রানে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। নিজের বলে নিজেই ক্যাচ ধরে মুমিনুল হককে ফেরান এনদুলুভু।

প্যাভিলিয়নে ফেরার আগে প্রায় ১ বছর ৩ মাস এবং ১৪ ইনিংস পর টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। টাইগারদের মধ্যে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তার। বাংলাদেশের টেস্ট অধিনায়কের ২৩৪ বলে ১৩২ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪ চারে।

মুমিনুল ফেরার পর বড় ইনিংস খেলার আভাস দিলেও ২৩ বলে ৩ চারে ১৭ রান নিয়ে এইন্সলে এনদুলুভুর দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ মিথুন। তবে জোড়া ধাক্কা সামলে দাপটের সঙ্গে ব্যাট করেন মুশফিক।

তাকে সঙ্গ দেন লিটন দাস। সিকান্দার রাজার চলে রেগিস চাকাবার গ্লাভসে বন্দী হওয়ার আগে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। লিটনের ৯৫ বলে ৫৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চারে।

২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের ফিফটিতে ৩ উইকেটে ২৪০ রান করে দিন শেষ করে টাইগাররা। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৫ রানে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...