মঙ্গলবার, ২৬ মে ২০২৬

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে না বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এ আসরে আইসিসির নতুন ফরম্যাট অনুযায়ী মূলপর্ব অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে। যেখানে সরাসরি খেলার সুযোগ পাবে র‌্যাংকিংয়ের শীর্ষ ৮ দল। বর্তমান টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১০ নম্বরে থাকায় কপাল পুড়েছে টাইগারদের। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না বাংলাদেশ। নয় নম্বরে থাকা শ্রীলঙ্কাকে বাংলাদেশের সঙ্গে খেলতে হবে বাছাইপর্ব। তবে এতে অবশ্য দায়টা নিজেদেরই। কেননা আইসিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ঠিক ততোটা উন্নতি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।

২০১৮ সালের র‌্যাংকিং অনুযায়ী টি-টোয়েন্টির শীর্ষ আট দল পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। এই ৮ দলই সরাসরি খেলবে মূল পর্বে। টুর্নামেন্টের মূল পর্ব অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে।

যেখানের বাকি ৪ দল নির্ধারিত হবে গ্রুপ পর্বের খেলার পরে। এই গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে ৮ দল নিয়ে। গ্রুপ পর্বের জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কা ব্যতীত বাকি ছয় দল বাছাই করা হবে ২০১৯ সালে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে। সরাসরি বিশ্বকাপ খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...