বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ইয়াবাসহ গ্রেফতার জনপ্রতিনিধি!

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ চন্দনাইশ উপজেলার সদ্য বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চন্দন ধরকে (৪৮) এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে চন্দনাইশ থেকে তাদের সহযোগী আরও এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

চন্দন ধরের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পু্লিশ।

সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে স্টেশন রোড ও মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে চন্দনাইশ থেকে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চন্দন ধর দোহাজারী এলাকার হরিশ চন্দ্র ধরের ছেলে। তিনি সদ্য বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার। পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় তিনি এখন দোহাজারী পৌরসভার ৬ ওয়ার্ডের সহায়ক সদস্য পদবি ব্যবহার করেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার অন্য দুইজন হলো- হাশিমপুর দক্ষিণ জোয়ারা এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে মো. শাহেদ (৩৩) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. মোর্শেদ (৩১)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ চন্দনাইশ উপজেলার সদ্য বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার চন্দর ধরকে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যে চন্দনাইশ থেকে আরও এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, দোহাজারী পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় চন্দন ধর এখন দোহাজারী পৌরসভার ৬ ওয়ার্ডের সহায়ক সদস্য পদবি ব্যবহার করেন।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসীন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...