শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দেশ রূপান্তর পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পাঠক নন্দিত সংবাদপত্র দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার (২০ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে দেশ রূপান্তর প্রতিনিধির কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয় ১ম প্রতিষ্ঠা বার্ষিকী।
দেশ রূপান্তর পত্রিকার মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীরের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, বারৈয়াঢালা জাতীয় উদ্যান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সরওয়ার উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সম্মিলীত স্বেচ্ছবেসী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিম উদ্দিন, মিঠানালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধূম, ডা. আহম্মেদ মইনুল, মিরসরাই উপজেলা স্কাউটস এর সাধারন সম্পাদক মো. দিদারুল আলম, দীপ জ্বেলে যাই এর সাধারন সম্পাদক মহিবুল আলম আরিফ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।


এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার ১বছরের মধ্যে দেশ রূপান্তর পত্রিকাটি নিজস্ব স্বকিয়তা বজায় রেখে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে পাঠক হৃদয় জয় করে চলেছে। প্রতিনিয়ত অনুসন্ধানী মূলক সংবাদ পরিবেশনা, সময়োপযোগী বিষয় নিয়ে ফিচার সহ ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে সংবাদপত্রটি।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ্ চৌধুরী, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সাইফুল হক সিরাজী, মিরসরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হোসাইন সবুজ, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপক বদরুল আলম জোসেফ, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক রাজু কুমার দে, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সদস্য আশরাফ উদ্দিন, সুজন মন্ডল, সাংবাদিক আজিজ আজহার, সাদমান রহমান সময়,ব্যবসায়ী ফারুক হোসেন, প্রজন্ম মিরসরাইয়ের অনুপ দাশসহ সদস্যরা, প্রচেষ্টা ছাত্র পরিষদের সাধারন সম্পাদক তানভীর তুহিন সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...