শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কেটে বালু লুট করে বিক্রি করা চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসসন। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকায় গিয়ে পাহাড় ধসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। এসময় ভ্রাম্যমানআদালত অবৈধভাবে পাহাড় ধসিয়ে বালু বিক্রির প্রমাণ পায়। আদালত অবৈধ এ কাজের সাথে যুক্ত স্থানীয় আব্দুল মান্নান ও মো. জামালকে তাৎণিক ১লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের জেল দেন। পরে অভিযুক্তরা জরিমানার টাকা পরিশোধ করেন আদালতকে।

এবিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, গোপন সংবাদের বিত্তিতে পাহাড় কাটার বিষয়টি জানতে পেরে রবিবার বিকেলে করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেখানে পাহাড় কাটার বিষয়টি প্রমাণ হওয়ায় অভিযুক্তদের দুজনের কাছ থেকে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং পাহাড়গুলো আর না কাটার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আমাদের যান্ত্রিক সমতা না থাকায় সেখানে পাহাড় কেটে স্তুুপ করে রাখা বালুর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া যায়নি।
জেলা প্রশাসক স্যারের সাথে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...