শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পুকুর থেকে ৬ লাখ টাকার মাছ লুট

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরে চাষ করা প্রায় ৬ লাখ টাকার মাছ লুট করেছে সন্ত্রাসীরা। উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে। মাছ লুটের ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ জহির উদ্দিন বাবর।

মামলার বাদি জহির উদ্দিন বাবর অভিযোগ করেন, আমি, হেদায়েত উল্লাহ ও বিল্পব দীর্ঘদিন ধরে বাড়ি সংলগ্ন একটি পুকুরে মাছ চাষ করে আসছি। গত ৮ জানুয়ারি রাতে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল জোরপূর্বক জাল দিয়ে পুকুর থেকে রুই, কাতাল, মৃগেল, কার্প ও তেলাপিয়া সহ প্রায় ৬ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এই ঘটনায় রাহুল শর্মা, নাজিম উদ্দিন, দাউদুল ইসলাম ও জাবেদের নাম উল্লেখ করে ১০-১২ জন অজ্ঞাত আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, মাছ লুটের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...