শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত, আহত ১০

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত ও ১০ বাস যাত্রী আহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। রবিবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বড়তাকিয়া বাজার ও সোনাপাহাড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দীপক চন্দ্র নাথ (৫০)। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা। আহত যুবকের নাম মো. আলাউদ্দিন (৩০)। এছাড়া দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওমেরা গ্যাস লিঃ এর ভাউচারকে ধাক্কা দিলে এনা দুমড়ে মুছড়ে যায়। এসময় বাসের ১০ যাত্রী আহত হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মো. সাইফুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে বড়তাকিয়া বাজার বাইপাস রোডে বেপরোয়া গতির পিকআপভ্যান সবজিবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ওই রিকশাভ্যানের চালক আহত হন। ঘটনাস্থলেই নিহত হন রিকশাভ্যানে বসে থাকা দীপক চন্দ্র নাথ নামের এক কৃষক।
খৈয়াছড়ার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এস এম নুরুল আবছার বলেন, নিহত দীপক চন্দ্র নাথ একজন দরিদ্র কৃষক। মানুষের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চালাতেন তিনি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সরকার বলেন, সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হন। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...