বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকের কদমতলী শাখায় চুরি

প্রকাশিত :

spot_img

 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) কদমতলি শাখায় চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ডবলমুরিং থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশের টিম। তবে এখনও পর্যন্ত চুরির বিষয়ে বিস্তারিত জানতে পারেনি পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর চুরির ঘটনা ঘটে। বায়তুশ শরফ জিলানী মার্কেটে দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের দারোয়ানকে পাওয়া গেছে অচেতন অবস্থায়।

সরেজমিনে জানা গেছে, আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ব্যাংকটির সকালের শিফটের দারোয়ান এসে দেখেন রাতের শিফটের দারোয়ান নেই। পাশাপাশি ব্যাংকের প্রধান ফটকের তালাও ভাঙ্গা। পরবর্তীতে ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ এসে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। রাতের দারোয়ানকে পাওয়া যায় মার্কেটের একটি কক্ষে অচেতন অবস্থায়।

ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ইউনাটেড কমার্শিয়াল ব্যাংকের কদমতলী শাখায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় জরুরি ম্যাসেজ যায় ব্যাংকের এক কর্মকর্তার কাছে। এ সময় প্রাথমিক সত্যতা পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের নিরাপত্তা কর্মীকে অচেতন অবস্থায় পায়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় তারা। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। এদিকে, চুরি হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ গণমাধ্যমকে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে একদল লোক ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে।ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্যাংকে ঢুকে চুরির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ব্যাংকের মূল তালা ভেঙে অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...