শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ২১ উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এম আলাউদ্দিন।
সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ২০ ফেব্রুয়ারি রাত ১২.১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা, ভোরে সকলের অংশগ্রহণে প্রভাতফেরী, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী ২১’র বিভিন্ন অষ্ঠুষ্ঠানমালা চলবে। এছাড়া অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যের দিকে দৃষ্টিপাত করে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।
প্রধান অতিথি উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ এম আলাউদ্দিন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের মাতৃভাষা আজ বিলুপ্ত হয়ে গেছে। বিশ্বের একমাত্র জাতি আমরা নিজেদের মাতৃভাষায় কথা বলার অধিকারের দাবীতে যুদ্ধ করেছি। আমাদের অনেকপ্রাণ এ ভাষার জন্য শহীদ হয়েছেন। আজ আমি বিনম্ম্র শ্রদ্ধার সাথে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামী ২১ ফেব্রুয়ারী মিরসরাই উপজেলা প্রশাসনের সকল কর্মকান্ডের সফলতা কামনা করছি।

 

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...