বুধবার, ২২ জুলাই ২০২৬

বড় শাস্তির দুঃসংবাদ বিশ্বকাপজয়ী বাংলাদেশের ৩ ক্রিকেটার

প্রকাশিত :

spot_img

 

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুখ স্মৃতি কাটতে না কাটতেই দুঃসংবাদ পেলেন বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের তিন ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রুমে রোববারের ফাইনাল ম্যাচে ভারত-বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনায় দুদলের পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

শাস্তি পাওয়া ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের তিন জন এবং ভারতের দুজন রয়েছেন। যাদের প্রত্যেকে বেশ বড় রকমের শাস্তি পেয়েছেন।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শাস্তিপ্রাপ্তরা হচ্ছেন- তৌহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসান। অপরদিকে শাস্তি পাওয়া ভারতীয় দুই ক্রিকেটার হলেন আকাশ সিং ও রবি বিষ্ণয়।

শাস্তির মধ্যে রয়েছে- বাংলাদেশের তৌহিদের ১০টি সাসপেনশন পয়েন্ট, যা ৬টি ডিমেরিট পয়েন্টের সমান। শামিমের সাসপেনশন পয়েন্ট ৮টি হলেও ডিমেরিট পয়েন্ট কিন্তু ৬টিই থাকছে। স্পিনার রকিবুলকে ৪টি সাসপেনশন পয়েন্ট, যেটা ৫ ডিমেরিট পয়েন্টের সমান।

ভারতের আকাশকে ৮ সাসপেনশন ও ৬ ডিমেরিট পয়েন্ট। আর ফাইনালে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডারকে ধসিয়ে দেয়া বিষ্ণয়কে দেয়া হয়েছে ৫ সাসপেনশন ও ৭ ডিমেরিট পয়েন্ট।

আইসিসির নিয়ম অনুযায়ী, ১ সাসপেনশন পয়েন্ট মানে একটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ খেলতে না পারার শাস্তি। শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়েরা অনূর্ধ্ব ১৯ কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক ম্যাচে যখনই অংশ নেবেন, তখনই এ শাস্তি প্রযোজ্য হবে। ইউএনবি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...