বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তৃতীয় নাহার এগ্রো প্রফেশনাল গলফ টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
তৃতীয় নাহার এগ্রো প্রফেশনাল গলফ টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ভাটিয়ারি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে টুর্ণামন্টের শুভ উদ্বোধন করা হয়। দেশের প্রফেশনাল গলফারদের দক্ষতা ও নৈপূণ্যতা বৃদ্ধি করার লক্ষে এই টুর্নামেন্টটি স্পন্সর করেন দেশের অন্যতম পোলট্রি, ডেইরী ও ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান ’নাহার এগ্রো গ্রুপ’। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল, জেনারেল ম্যানেজার ডাঃ আব্দুল হাই, বিপিজিএ এর সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসানানুল হক মিয়া, ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের গলফ ক্যাপ্টেন লিয়াকত আলী চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদউদ্দিন সহ উধর্বতন কর্মকর্তাবৃন্দ।
চারদিন ব্যাপি এই টুর্নামেন্টে দেশ সেরা ৭৪ জন প্রফেশনাল ও ১৬ জন অ্যামেচার সহ সর্বমোট ৯০ জন খেলায় অংশগ্রহন করছে। উল্লেখ্য যে, ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগীতায় এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ ফেব্রয়ারী ২০২০ তারিখে টুর্ণামেন্টের সমাপ্তি এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...