বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তামিমকে পেছনে ফেলে চূড়ায় মুশফিক

প্রকাশিত :

spot_img

ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রানের মালিক এখন মুশফিকুর রহিম। সোমবার তৃতীয় দিনে ৬ উইকেটে ৫৬০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২০৩ রানে অপরাজিত থাকেন।

ডাবল সেঞ্চুরির পর তামিম ইকবালকে টপকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের মালিক এখন মি. ডিপেনডেবলখ্যাত মুশফিকুর রহিম। তার রান ৪ হাজার ৪১৩। অন্যদিকে তামিম ইকবালের রান ৪ হাজার ৪০৫। এ ম্যাচে নামার আগে তামিম ইকবালের চেয়ে ১৬৪ রানে পিছিয়ে ছিলেন মুশফিক। ৪১ রান করে ব্যবধান ১৯৫ রানে নিয়ে যান তামিম। তবে ডাবল সেঞ্চুরি করেই তামিমকে টপকে যান মুশফিক।

এদিকে দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৩১৮ বলে খেলা তার ২০৩ রানের ইনিংসটি ছিল ২৮টি চারে সাজানো। এর আগে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। ২০১৮ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ করার পর ২০২০ সালে এসেও জিম্বাবুয়ের বিপক্ষে একই ভেন্যুতে ২০৩ রান করলেন তিনি। সূত্র : ইউএনবি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...