বুধবার, ২২ জুলাই ২০২৬

ঢাকা বারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে বিএনপি সমর্থকদের জয়

প্রকাশিত :

spot_img

 

ঢাকা বারের শীর্ষ দুই পদেই বিএনপি সমর্থক নীল প্যানেল জয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে জয় পেয়েছেন তারা। সভাপতি পদে মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে হোসেন আলী খান হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে আবদুল আল মামুন, অফিস সম্পাদক এইচ এম মাসুম, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আজহার উদ্দিন রিপন, কাজী আফরোজা সুলতানা (ইভা), আবদুল বাসেত রাখী, তানভীর হাসান সোহেল, ইয়াছিন মিয়া ও সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু) নির্বাচিত হয়েছেন। অপরদিকে সহ-সভাপতিসহ ১৩টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের প্রার্থীরা। সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের, সহ-সভাপতি ইমাম হোসেন মঞ্জু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও সমাজকল্যাণ সম্পাদক শায়লা পারভিন পিয়া। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন- এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, মেহেদী হাসান মেরিন, রমজান আলী সরদার রানা, সাব্বির হোসেন ও সাইফুল ইসলাম।

এর আগে দুই দিনব্যাপী গত বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। দু’দিনের এ ভোটে ভোটাধিকার প্রয়োগ করছেন ৯ হাজার ২৯৯ জন সদস্য।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির (২০১৯-২০) কার্যনির্বাহী পরিষদের গত বারের নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সংখ্যাগরিষ্ঠতা পায়। সভাপতি নির্বাচিত হন আইনজীবী গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি। নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮টি পদেই বিজয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীরা। অন্যদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের আইনজীবীরা জ্যেষ্ঠ সহসভাপতিসহ নয়টি পদে বিজয়ী হয়েছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন  বলেন, আরো কয়েকটি পদে আমাদের প্রার্থী বিজয়ী হওয়ার কথা ছিল। কিন্তু কিছু অস্বচ্ছতার কারণে সেটি হয়নি। আইনজীবীদের ভোটে এমন অসচ্ছতা মোটেও কাম্য ছিল না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...