চট্টগ্রামে গ্যাসের প্রি-পেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি লাখ লাখ মানুষ। এতে কোনও গ্রাহক যদি মিটার রিচার্জ করতে না পারেন, তারা গ্যাসের এক হাজার টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বিদ্যুতের প্রি-পেইড মিটারে টাকা না থাকলেও ফোনে যোগাযোগ করলেই মিটারের ব্লক খুলে দেবে কর্তৃপক্ষ। এতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
গ্রাহকরা এক হাজার টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন জানিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমেদ মজুমদার গনমাধ্যমকে বলেন, গ্রাহকদের অসুবিধার কথা চিন্তা করেই এ ব্যবস্থা করা হয়েছে।
পিডিবি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শামছুল আলম গনমাধ্যমকে বলেন, বিদ্যুতের বিল দেওয়া সহজ। অনলাইনে এ বিল দেওয়া যায়। এ জন্য প্রি-পেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স রাখার ব্যবস্থা না রাখলেও, গ্রাহকরা রিচার্জ করতে অসুবিধা হলে কল করে যোগাযোগ করলেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।



