শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধা পরিবারে হামলায় ৩ জন আহত

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলায় এক মুক্তিযোদ্ধা কমান্ডারের ঘরে দিনদুপুরে সন্ত্রাসীদের অর্তকিত হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চুনিমিজির টেক (টেকেরহাট) এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা এ এইচ এম আব্দুল্লাহ সওদাগরের তিন ছেলে গুরুত্বর আহত হয়েছে। আহতদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, ইছাখালী ইউনিয়নের চুনি মিজির টেক এলাকায় জমিজমা সংক্রান্ত সীমানা বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম এ এইচ এম আব্দুল্লাহ সওদাগরের ঘরে ঢুকে অর্তকিত হামলা চালায় পাশের বাড়ির হারুন সওদাগর, নাহিদ বাপ্পু সহ এলাকার স্থানীয় ২০-২৫ জন সন্ত্রাসী। তারা রাম দা,চুরি লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলায় অংশ নেয়। এতে মুক্তিযোদ্ধা এ এইচ এম আব্দুল্লাহ সওদাগরের তিন ছেলে সাখাওয়াত উল্ল্যাহ (৩৪) এরফান উল্ল্যাহ (২৪) ফখরুল উল্ল্যাহ (২৬) ও এলাকার এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনা শুনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন।
চুনি মিজির টেক ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, আহতদের অবস্থা গুরতর। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আগেই সামাজিকভাবে মিমাংসিত একটি ইস্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষ এলাকার কিছু উচ্ছৃংখল যুবকদের নিয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের উপর অন্যায়ভাবে হামলা করেছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...