শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে ৪’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে ৪’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ে ৯টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
বারইয়ারহাট পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যা দিয়ে পরিবারগুলো অনায়াসে আগামী ১০দিন চলতে পারবে। এর আগে গত সপ্তাহে আরো ২০০ পরিবারের মাঝে পৌরসভা থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিলো। এছাড়া বারইয়ারহাট পৌর বাজার সহ প্রতিটি ওয়ার্ডে জীবানুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও লিপলেট বিতরণ করা হয়েছে। জনগণের খাদ্য ঘাটতি মোকাবেলায় আগামীতেও আরো খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...