শনিবার, ২৫ জুলাই ২০২৬

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন পল্লী চিকিৎসক লিটন

প্রকাশিত :

spot_img

 মিরসরাই প্রতিনিধি

করোনা ভাইরাসের কারণে অনেক সরকারি ও বেসরকারি চিকিৎসক চিকিৎসা সেবা থেকে বিরত রয়েছেন ঠিক সে সময়ে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা দিচ্ছেন পল্লী চিকিৎসক লিটন চন্দ্র নাথ। প্রতিদিন ছুটে চলছেন এই গ্রাম থেকে ওই গ্রাম, এই বাড়ি থেকে ওই বাড়ি। মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ বাজার ও আশপাশের মধ্যম ওয়াহেদপুর, দক্ষিণ ওয়াহেদপুর, মাইজগাঁও, দামপাড়া, হাইতকান্দি নবাবপুর, খাজুরিয়া, মিঝিপাড়া, শেখের তালুক সহ এইসব গ্রামের মানুষের চিকিৎসার আস্থার প্রতিক এই লিটন। মধ্যম ওয়াহেদপুর এলাকার আবুল কাশেম, রিয়াজ ও ছোটন বলেন, আমাদের এলাকায় মানুষের যে কোন শারীরিক সমস্যা দেখা দিলে প্রথমে লিটন ডাক্তারের কাছে ছুটে যাবে সবাই। তিনি দেখে রোগীর অবস্থা বুঝে ঔষুধ দেবেন অথবা অন্য চিকিৎসক দেখাতে পরামর্শ দেবেন। তার সেবায় আমাদের অনেক বেশি আস্থা রয়েছে। আমাদের অসুখ হলে চিকিৎসার ভরসার নাম এই লিটন। স্বাভাবিক সময়ে তো কোন কথাই নেই ছুটে চলেন তিনি। এখন ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। পল্লী চিকিৎসক লিটন চন্দ্র নাথ বলেন, করোনা ভাইরাস থেকে রা পেতে সচেতনতার বিকল্প নেই। সবাইকে অবশ্যই ঘরে থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছেন তা সবার মেনে চলা উচিত। একই সাথে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সবার ঘন ঘন হাত ধোয়া উচিত। তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। মানবিক দিক বিবেচনায় সবার স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমি সেবা দিয়ে যাচ্ছি। লিটন চন্দ্র নাথ ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা মৃত কিরণ চন্দ্র নাথ ও লাবন্য প্রভা দেবির একমাত্র সন্তান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...