শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঘোপালে জুলফিকুল সিদ্দীকি ও মহসিন আলীর উদ্যেগে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

ঘোপাল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জুলফিকুল সিদ্দীকি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাজ্বী মহসিন আলীর ব্যক্তিগত উদ্যোগে করোনা প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৩শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্য তেল,আলু ও মশুর ডাল। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে বন্ধন কমিউনিটি সেন্টারে নিরাপদ দূরত্বে থেকে ৯ টি ওয়ার্ডের বাড়ী বাড়ী এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জুলফিকুল সিদ্দিকী, স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন রিংকু, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ শাহজাহান বাকি, মোঃ আইয়ুব,উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহি উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের, আওয়ামীলীগ নেতা মোঃ হানিফ বাবুল, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশেক এলাহী, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক লুৎফুল করিম বাদশা ও উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদুল হক রানা।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জুলফিকুল সিদ্দীকি বলেন, করোনা ভাইরাস সমস্যার কারণে সারা বিশ্বের মত বাংলাদেশেও হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। এসব বেকার, অসহায়, গরীব, দুস্তদের সাহায্য সহযোগীতা করার জন্য প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এবং ফেনীর গনমানুষের নেতা ফেনী জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও সাংসদ নিজাম উদ্দীন হাজারীর দিকনির্দেশনায় ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর পরামর্শে আজ মানবতার কল্যাণের অংশ হিসেবে সহযোগীতার হাত বাড়িয়েছি। আসন্ন রমজানেও এসব অসহায় বেকার গরীব দুঃখী মানুষের জন্য খাবার সামগ্রী দেয়ার চেষ্টা করব এবং আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন ভবিষ্যতেও এই সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...