বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে পুলিশসহ একই পরিবারের ৬ জনের করোনা শনাক্ত

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামে একদিনে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় পুলিশসহ সাত জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছে।

রবিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে মোট ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়।

তিনি আরও জানান, এই ১০ জনের মধ্যে লক্ষীপুরের তিনজন বাসিন্দা রয়েছে। অপর ৭ জনের মধ্যে ছয়জন সাতকানিয়ার একই পরিবারের সদস্য আর অন্য একজন দামপাড়ার পুলিশ লাইন্সের। ওই পুলিশ সদস্য দামপাড়া পুলিশ লাইন্সের ব্যারাকেই থাকতেন এবং বন্দর ট্রাফিক বিভাগের কনস্টেবল।

এদিকে করোনা আক্রান্ত চট্টগ্রাম জেলার বাকি ছয় জনের বিষয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম বলেন, রবিবার করোনা শনাক্ত হওয়া ছয়জনই একই পরিবারের সদস্য। তারা সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের রূপনগর এলাকার বাসিন্দা।

তিনি বলেন, সাতকানিয়ায় করোনায় আক্রান্ত হওয়া প্রথম মৃত ব্যক্তি সিরাজুল ইসলামের জানাজা পড়তে গিয়ে আক্রান্ত হন তার মেয়ে জামাই ফরিদুল আলম। তার পরিবারের ছয় সদস্যের রবিবার করোনা পজেটিভ আসে। এদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ। যাদের বয়স ১৪ থেকে ৭৫ বছরের মধ্যে।

রোববার পর্যন্ত চট্টগ্রামের মোট দুই হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে করোনা পজিটিভ পাওয়া গেছে মোট ৯৪ জন। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত ৫৩ জন । এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন পাঁচজন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...