শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আরো একজনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মধ্য আমবাড়িয়া গ্রামের ওই রোগী চট্টগ্রাম ইপিজেড এলাকায় কাজ করতে। সে অসুস্থবোধ করলে গত রোববার (৩ মে) করোনা পরীক্ষার নমুনা দিয়ে বাড়িতে চলে আসে। শুক্রবার (৮ মে) দুপুরে তার নমুনার ফলাফল পজেটিভ আসে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:মিজানুর রহমান। রোগীর বিষয়ে নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ওই রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে মিরসরাইয়ে চারজনের করোনা শনাক্ত হয়েছে।

ওই রোগীর বড় ভাই জানান, তারা চট্টগ্রামের ইপিজেড এলাকায় কাজ করেন। শরীরের জ্বর ও কাশি থাকায় গত ৩ মে তার ভাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে গ্রামের বাড়িতে চলে আসে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় তার করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান জানান, ওই রোগী জ্বর নিয়ে গত ৩ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নমুনা দিয়ে চট্টগ্রাম থেকে বাড়িতে চলে আসে। কিন্তু বর্তমানে তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। তাই আবার তার ও তার মায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, ওই রোগী বাড়ি আসার পর থেকে নিয়মিতই মসজিদে নামাজ পড়েছে। তার উপসর্গ না থাকার সুযোগে গ্রামের দোকান ও বাজারগুলোতে ঘুরে বেড়িয়েছে। শুক্রবার দুপুরে আমরা তার নমুনা পরীক্ষার ফলাফল নিশ্চিত হয়ে বাড়ি লকডাউন করেছি।

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল খইয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামে রাজিয়া সুলতানা নামের এক মহিলা, গত ২৮ এপ্রিল মিঠানালা ইউনিয়নের পাত্তারপুকুর এলাকায় এক গাড়ি চালকের ও ৬মে করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের এক স্কুল ছাত্রীর শরীরে করোনা সনাক্ত হয়। তাদের মধ্যে রাজিয়া সুস্থ হয়ে গত মঙ্গলবার বাড়ি ফিরেছেন। প্রাইভেটকার চালক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ও স্কুল ছাত্রী ফেনী ট্রমা সেন্টারে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...