শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
জীবনেও আছি মরণেও আছি এই শ্লোগানে করোনা সংকটে আত্মমানবতার সেবায় কাজ করছে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা শেষ বিদায়ের বন্ধু সংগঠন। সংগঠনের ব্যবস্থাপনায় মিরসরাই উপজেলা প্রশাসন ও ক্লিফটন গ্রুপ চট্টগ্রামের সৌজন্যে মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম-মুয়াজ্জিন, হাফেজী-নূরানী মাদরাসার শিক্ষকসহ মোট ২০৩ জনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) সংগঠনের অস্থায়ী কার্যালয় ওয়ার্লেস দারুল উলুম মাদরাসায় ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী সাংবাদিক নুরুল আলম, প্রতিষ্ঠাতা সমন্বয়কারী নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা সমন্বয়কারী হাফেজ মাওলানা শোয়াইব। ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভার টিম লিডারদের মাধ্যমে সংগঠনের খরচে ইউনিয়নের প্রত্যেকের কাছে পৌঁছানো হয়েছে।
সাংবাদিক নুরুল আলম বলেন, করোনা প্রেক্ষাপটে মানুষ সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কেউ মারা গেলে স্বাভাবিক মৃত্যু হলেও লাশের গোসল ও কবর খোড়া দাফন কাফন দিতে মানুষ এগিয়ে আসছেনা। তখন মৃত মানুষের এই মানবিক সেবা দিতে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের জন্ম হয়। আমাদের সংগঠনের সহযোগিতায় এই পর্যন্ত তিনজন মৃত ব্যক্তির গোসল ও দাফন কাফন সম্পন্ন হয়েছে। মৃত ব্যক্তির গোসল, দাফন- কাফন ছাড়াও এ সংগঠন আত্মমানবতার সেবায় কাজ করে যাবে। এই সংকটে সমাজের সম্মানিত আলেম ওলামাদের কথা বিবেচনা করে তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ঈদ উপহার সাগরের মাঝে সামান্য বালুকণা পরিমান। তবুও আপনাদের উৎসাহ সহযোগিতা পেলে এ সংগঠন আত্মমানবতার সেবায় জীবন মরণে পাশে থাকবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...