শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে করিম মাষ্টারের উদ্যেগে ৩৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে ৩৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মাষ্টার। এর আগে প্রথম ধাপে ২০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। শনিবার ( ২৩ মে) সকাল থেকে গাড়িযোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী ও শাড়ি, লুঙ্গি পৌঁছে দেয়া হয়েছে। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন দিদার, ক্রীড়া সম্পাদক আবু তাহেরসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও ইতিকাফে অংশ নেয়া ব্যক্তিদের ঈদ উপহার দেয়া হয়েছে।


রেজাউল করিম মাষ্টার বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের শুরু থেকে প্রিয় নেতা, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই’র আগামীর কর্ণধার আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের দিকনির্দেশনায় আমি কর্মহীন শ্রমজীবি, অসহায় দরিদ্র মানুষের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। প্রথম ধাপে ২০০০ পরিবারের মাঝে ও ২য় ধাপে ৩৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করেছি। এছাড়া জোরারগঞ্জ ইউনিয়নের বেদেপাড়া, জেলেপাড়া, চৈতন্যারহাট, জোরারগঞ্জের সিএনজি শ্রমিকদের মাঝেও খাদ্য সহায়তা ও ঈদ উপলক্ষে ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ইতিকাফে অংশ নেয়া ব্যক্তিদের ঈদ উপহার দিয়েছি। মকবুল আহম্মদ কল্যান পরিষদের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...