শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা!

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করেছে মাইমুনা আক্তার নামে (১৫) এক কিশোরী। বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহম মাইমুনা রাজশাহী শহরের আমচত্বর এলাকার ছালাফিয়া মহিলার মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী। সে মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকার ধনকাজী ভূঁইয়া বাড়ির মোঃ মহিউদ্দিনের মেয়ে।

নিহত মাইমুনার মামা মোঃ সাইদুল ইসলাম সাইদি জানান, বুধবার সকালে তার বাবা ছোট দুই ভাই বোনকে ঈদ সালামি দেয় দেয় ২০০ টাকা। মায়ের কাছে জানতে চায় তার জন্য দিয়েছে কিনা? তার জন্য ঈদ সালামি দেইনাই শুনে ঘরের ভেতর গিয়ে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখা যায়। পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। সাইদি আরো জানান, মাইমুনাদের বাড়ি মিঠাছড়ায় হলেও তার বাবার ব্যবসার সুবাধে তারা রাজশাহীতে থাকতো। কয়েক মাস পূর্বে ব্যবসার অবস্থা খুব ভালো না হওয়ায় আমাদের বাড়িতে চলে আসে। তারা এখন আমাদের বাড়িতে থাকে তারা।

তবে এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, প্রেম সংক্রান্ত কারণে ওই মেয়ে আত্মহত্যা করেছে।

এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বলেন, এক কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবার বলছে ঈদ সালামি না পাওয়ায় সে আ‏ত্মহত্যা করেছে। তবে আত্মহত্যা কিনা আমরা নিশ্চিত নই। লাশের ময়নাতদন্ত রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে। লাশের ময়নাতন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...