মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে নতুন আক্রান্ত রেকর্ড ২৯১১, মৃত্যু ৩৭

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৭ জনের, আক্রান্ত হয়েছে ২,৯১১ জনের। এটিই এক দিনে এযাবতকালের সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

আজ ৩৭ জনের মৃত্যুর ফলে বাংলাদেশ মোট মৃত্যু দাঁড়াল ৭০৯ জনে। আর আক্রান্তের সংখ্যা হলো ৫২ হাজার ৪৪৫ জনে।

সোমবার মারা গিয়েছিল ২২ জন, আক্রান্ত হয়েছিল ২,৩৮১ জন।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭৪৩ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে সোমবার নতুন করে আরো ৭৪৩ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫ হাজার ৯৯ জনে দাঁড়ালো। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
সোমবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৮ লাখ ৯ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারিতে আক্রান্ত ও মৃতের দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে তৈরি এএফপি’র প্রতিবেদন অনুযায়ী , বিশ্বব্যাপী করোনাভাইরাসে কমপক্ষে ৩ লাখ ৭৩ হাজার ৪৩৯ প্রাণ হারিয়েছে। ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।

এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে আরোপ করা লকডাউন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য শিথিল করতে শুরু করেছে।

তবে মিনেপোলিস পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন নগরীতে কারফিউ জারি করা হয়েছে।
সূত্র : এএফপি

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...