শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ১০ পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ১২ জন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে একদিনে রেকর্ড ১০ পুলিশ সদস্য সহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তাদের শরীরে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ‘পজিটিভ’ শনাক্ত হয়।

সোমবার (১৫ জুন) চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে উল্লেখিত ব্যক্তিবর্গের রিপোর্ট ‘পজিটিভ’ আসার বিষয়টি নিশ্চিত করেন।

বিআইটিআইডি ল্যাব থেকে নতুন শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে ১০ জন পুলিশ সদস্য। আক্রান্ত হওয়া সকলেই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৩৯, ৩৮, ২৬, ২৬, ২৩, ২৩, ৪৬, ৪৮, ২৯, ২৭, ৪৮ এবং ৪২ বছর। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা বলে জানা যায়। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি এবং তার পেশাগত বিষয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি মিরসরাই থানা এলাকার বলে জানা গেছে।

বিআইটিআইডি থেকে প্রাপ্ত ২৩ জনের রিপোর্টের মধ্যে উল্লেখিত ব্যাক্তি ছাড়া অন্য আরো ১১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। এরমধ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমানের রিপোর্টও নেগেটিভ আসে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম গত ১১ জুন কয়েকজনের নমুনা সংগ্রহ করার পর আজ ১৫ জুন উক্ত ব্যক্তিবর্গের রিপোর্ট ‘পজিটিভ’ শনাক্ত হয়। তাদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং বর্তমানে তারা ‘হোম কোয়ারেন্টাইন’ -এ আছেন, তবে শনাক্ত হওয়ার পর “হোম আইসোলেশন” -এ থাকতে হবে বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সিরাজ উদ্দিন আক্রান্তদের বিষয়ে জানান, আক্রান্ত ১২ জনের মধ্যে ৮ জন পুলিশ সদস্য জোরারগঞ্জ থানার। পুলিশ সদস্য আক্রান্ত ব্যক্তিদের সকলেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ থেকে তারা সকলেই ‘হোম আইসোলেশন’ -এ থাকবেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...