মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণ চট্টগ্রামে

প্রকাশিত :

spot_img

দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ, গণধর্ষণের বিচারের দাবিতে উত্তাল সময়েই চট্টগ্রামের চান্দগাঁওয়ে বাসায় ফেরার পথে রিকশা থেকে নামিয়ে ২২ বছর বয়সী এক গৃহবধূকে গণধর্ষণের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান এ ঘটনায় আটজনকে আটকের কথা জানালেও এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক এই বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

জানা গেছে ভিকটিম ওই নারী রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন। পরে সেখান থেকে রিক্সাযোগে চকবাজারে নিজের বাসায় ফিরছিলেন তিনি। এসময় মৌলভী পুকুরপাড় এলাকায় তাঁকে রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়। পরে রাতে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...