সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দুবাইয়ে করোনায় মিরসরাইয়ের এক প্রবাসীর মৃত্যু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
দুবাইয়ে করোনায় আক্রান্ত হয়ে মিরসরাইয়ের মাওলানা আব্দুল কুদ্দুস সুফী (৬১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুবাইয়ের একটা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। নিহত আব্দুল কুদ্দুস মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া এলাকার সুফি মঞ্জিলের সুফি রুহুল আমিনের বড় ছেলে।
নিহতের স্বজন এস এম জাকারিয়া জানান, আমার মামা দুবাইয়ের দেরা শহরের একটি সরকারী মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন প্রায় ১৮ বছর। মাত্র অল্প কয়েক মাস আগে তিনি অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি হার্ট, কিডনী, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সে দেশের একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন। সোমবার সকালে জানাযা শেষে দুবাইয়ের দেরা শহরে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ এমরান উদ্দিন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...