বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার বিএফইউজের নির্বাহী পরিষদের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদের সঞ্চালনায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনের আগে আগামী ১৩ জুলাই নারায়ণগঞ্জে নির্বাহী পরিষদের সভা ও আগামী ৩১ জুলাই ঢাকায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।



