মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

রামেকে ২৪ ঘন্টায় আরো ১২ জনের মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।

এদের মধ্যে ৮ জন করোনায়, তিনজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা রোগী। এর আগে গত ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ মে ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ জুন ১৩ জন এবং ১৪ জুন ১২ জন হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউতে চারজন মারা গেছেন। তিনজন করে মারা গেছেন ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

করোনা সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুজন এবং নওগাঁর একজনসহ মোট ৮ জন মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে মোট তিনজন মারা গেছেন। সংক্রমণ থেকে সেরে ওঠা আরেকজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

উপপরিচালক আরও বলেন, ২৭৩ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩২৫ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৮ জন।

এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৬ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৩১ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৪৩ জন।

সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের এবং রাজশাহী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৩৭১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৪০ ও রামেক ল্যাবে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার অনুপাতে নওগাঁয় সবেচেয়ে বেশি ৪৭ দশমিক ২৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া নাটোরে ৩৩ দশমিক ৩৩, রাজশাহীতে ৩০ দশমিক ৯২ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২১ দশমিক ৩৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।
দেখুন:

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

ঠান্ডাজনিত রোগে আড়াই মাসে ৯৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সারাদেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগ বেড়েছে। চলমান শীতঋতুতে ঠান্ডাজনিত...

চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে নগরীর তিন নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন শিউলি...

বুস্টার ডোজ দিবস কাল : দেয়া হবে ৭৫ লাখ টিকা

  করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এক দিনে...