শুক্রবার, ৫ জুন ২০২৬

মিরসরাইয়ে তিন হাজার দরিদ্র পরিবারের মাঝে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খাদ্য সামগ্রী

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে ও ক্লাবটির সভাপতি সাফওয়ান সোবহান তাসভীরের অর্থায়নে মিরসরাইয়ে তিন হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় শাহেরখালী ইউনিয়ন পরিষদ চত্বরে শারিরিক অক্ষম নুরুল মোস্তফার মত হাজারো মানুষের মুখে হাসি ফুটেছে অভাবের কালে ত্রাণ উপহার পেয়ে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, আটা তিন কেজি ও ডাল দুই কেজি।

প্রথমে ওইদিন সকাল ১১টার দিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে। সেখানে এক হাজার হতদরিদ্র মানুষের হাতে ত্রাণ তুলে দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান। উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, বিসিএলের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এইচ আর এ মোহাম্মদ আলতাফ হোসেন ওডিপুটি ম্যানেজার নিয়ারুল ইসলাম।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, ‘আমার এলাকার অসহায় পরিবার গুলোকে ত্রাণ দিয়ে বসুন্ধরা গ্রুপ এর ভাইস চেয়ারম্যান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীর অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষ খাদ্য সামগ্রী পেয়ে খুভই আনন্দিত।’

ওই দিন বেলা ১২টা থেকে উপজেলার শাহেরখালী ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ শুর ুহয়। সেখানেও এক হাজার হতদরিদ্র মানুষের হাতে ত্রাণ উপহার তুলে দেয়া হয়। এখানকার ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন যথারীতি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ও বিসিএলের এইচআর এ মো. আলম।

এদিকে ওইদিন বিকাল ৩টা থেকে শুরু হয় উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদ এলাকায় খাদ্য সামগ্রি বিতরণ। সেখানেও জাতীয় শোক দিবসের উপহার পেয়ে খুশি দরিদ্র মানুষেরা। এসময় উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নুুরুল মোস্তফা, বিএমএসআইএল এর এজিএম নাসির উদ্দিন, খাদ্য সামগ্রি বিতরণের সমন্বয় কবিসি এলের এইচ আর এ ম্যানেজার মো. এনামুল হক।

খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজার পিএসএস এন্ড এ্যানভায়রনমেন্ট ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুরর হমান বলেন, চলমান সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত দেশব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীর স্যারের পক্ষ থেকে উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী দেয়া হলো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...