সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কিডনী বিকল নুর হোসেনের চিকিৎসার্থে লক্ষাধিক টাকা অনুদান দিল মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
দুই বছর পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায় মিরসরাই সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তারাকাটিয়া গ্রামের বকশি জমাদার বাড়ীর নুরের নবী। এরপর থেকে অভাবের সংসারে রাজমিস্ত্রীর সহায়ক হিসেবে হাল ধরেন তারই একমাত্র পুত্র নুর হোসেন। চলতি বছরের শুরুর দিকে দুইটি কিড়নী বিকল হয়ে যায় নুর হোসেনের। অভাবের সংসারে যেখানে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নুরের নবী পঙ্গুত্ব বরণ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল সেখানে নুর হোসেনের চিকিৎসা করানো অসম্ভব হয়ে উঠে। এই খবর পেয়ে নুর হোসেনের চিকিৎসার জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়ালেন মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক। বৃহস্পতিবার নুরের নবীর হাতে সমিতির পক্ষে নগদ অর্থ তুলে দেন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সলিম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানিফ, সমাজসেবক আহসান উল্ল্যাহ, আবু জাফর, জসিম উদ্দিন, যুবলীগ নেতা হুমায়ুন কবির সুমন।
নুর হোসেনের পিতা নুরের নবী জানান, অভাবের সংসারে যেখানে তিন বেলা খাওয়াদাওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে সেখানে ছেলের চিকিৎসা চালানো কোনভাবে সম্ভব না। আমাদের কষ্টের দিনে মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক এগিয়ে এসেছে। তাদের এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমরা সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, ‘সামাজিক সংগঠনগুলো থাকার কারণে সুবিধাবঞ্চিত মানুষগুলোর বিপদের সহায় হলো। আমি মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক’র সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমার ইউনিয়নের বাসিন্দা দুইটি কিডনী বিকল নুর হোসেনের চিকিৎসার্থে আর্থিক সহায়তা দিয়েছেন।’

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...