বুধবার, ২২ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত বেড়ে ৭

প্রকাশিত :

spot_img

 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।

নিহতরা হলেন- হাফেজ নুর হালিম (৪৫), মৌলভী হামিদুল্লাহ (৫০), নূর কায়সার (১৫), বালুখালী ২-এর মো: ইদ্রীস (৩২), বালুখালী ১-এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬) ও আবুল হোসেনের ছেলে মো: আমীন (৩২)। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।

কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। আরো চারজনকে গুরুতর আহত অবস্থায় এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...