মিরসরাই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের চাতুয়াতে ফুড গার্ডেন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ হায়দার আলী এ রেস্টুরেন্ট স্বত্বাধিকারী। গত ১০ ডিসেম্বর দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতে ভোজনবিলাসীদের জন্য আধুনিক রুচিসম্মত দেশি বিদেশি সব রকম খাবারের সুব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন রেস্টুরেন্টের মালিক হায়দার আলী।




