শনিবার, ৯ মে ২০২৬

৮০ দিন পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত :

spot_img

 

৮০ দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এ উপলক্ষে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ড সন্ধ্যা ৬টায় হাসপাতাল অডিটোরিয়ামের ১১ তলায় সংবাদ সম্মেলন করবেন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া তিনি নিজেও বাসায় ফেরার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন। এজন্য তাকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১৩ নভেম্বর গুলশানের বাসভবনে খালেদা জিয়ার রক্তবমি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার লিভারসিরোসিস শনাক্ত হয়।

এদিকে খালেদা জিয়াকে বাসায় নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাসভবনে কর্মরত সকলের করোনা টেস্ট করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বাড়ি।

খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এছাড়া দেশে সম্প্রতি করোনা সংক্রমণও আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় তাকে বাবসভবনে রেখেই চিকিৎসার কথা ভাবা হচ্ছে। বাসায় চিকিৎসার আয়োজন রাখা হয়েছে বলেও জানান চিকিৎসকরা।

খালেদা জিয়া আড়াই মাস ধরে রয়েছেন হাসাপাতালে। বাসায় রাখলে আত্মীয় পরিজনের মাঝে খালেদা জিয়া শারীরিক ও মানিসকভাবে আরো শক্ত হতে পারবেন বলে মনে করছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। এসব বিষয় বিবেচনা করেই চিকিৎসকরা তাকে বাসায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...