সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইউক্রেনে আটকে পড়া জাহাজের নাবিকদের উদ্ধার

প্রকাশিত :

spot_img

 

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকাপড়া ও রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজে থাকা ২৮ নাবিক ও ইঞ্জিনিয়ারকে উদ্ধার করা হয়েছে।

বর্তমানে ওইসব নাবিকদের ওই বন্দর থেকে দুই কিলোমিটার দূরের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বিবিসিকে এ খবর জানিয়েছেন।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন ‘বাংলার সমৃদ্ধি’ নামের ওই জাহাজটিতে বুধবার রকেট হামলায় নিহত হওয়া ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও একটি নিরাপদ হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।

রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন আরো জানান, বন্দরটির আশপাশের এলাকায় বাংলাদেশী অনেকে রয়েছেন- যাদের সহায়তার এ কাজটি দ্রুত করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, হাদিসুর রহমানের মরদেহসহ এই ২৮ জনকে সীমান্ত পার করে পোল্যান্ডে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে নাবিকদের ও ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...