সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে সমাজের অসহায়, দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ওমানে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার মিরসরাই উপজেলার বিভিন্ন জায়গায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড, জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, ১০ নং মিঠানালা পরিষদ ও ৪ নং ওয়ার্ড রহমতাবাদ এলাকা, এসহাক ড্রাইভার হাটে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মিরসরাই সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ রিয়াদ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ফাহাদ বলেন, মিরসরাই সমিতি ওমান প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সব সময়। করোনাকালেও আমরা সহযোগিতা করেছি। তারই ধারাবাহিকতায় এবার দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তারা।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...