বুধবার, ২২ জুলাই ২০২৬

বিএম ডিপোতে আরো দুটি রাসায়নিক কনটেইনারের সন্ধান

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম ডিপোতে আরো দুটি উচ্চ মাত্রার রাসায়নিক পণ্য ভর্তি কনটেইনারের সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিস। আগুনও এখনো নিয়ন্ত্রণে আসেনি।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় এই মুহূর্তে ডিপোর আশপাশ থেকেও লোকজন সরিয়ে নেয়া হয়েছে।

প্রায় ২৪ একর জায়গা জুড়ে বিএম ডিপোটি গড়ে তোলা হয়েছে। এখানে প্রায় ৫০ হাজার টিইইউএস কনটেইনার ছিল। এসব কনটেইনারে রাসায়নিক পণ্যসহ জুট, তুলা, সিল্কের কাপড়সহ বিভিন্ন ধরনের পণ্য ছিল।

জানা গেছে, বিএম ডিপোর ভেতরে ১৬টি কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক পণ্যগুলো রাখা ছিল। এসব পণ্য পাকিস্তানে পাঠানোর কথা ছিল। এ রাসায়নিক পণ্যগুলো চট্টগ্রামের হাটহাজারীতে একটি কারখানায় প্রস্তুত ও ছোট ড্রামে (৩০ লিটার) রাখা হয়। রাসায়নিক পণ্যগুলো বিএম ডিপুর কর্তৃপক্ষের নিজস্ব পণ্য।

বিএম ডিপোতে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্য মো. এনাম সিভয়েসকে বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করার পরও এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। বরং আমরা আরো দুটি কনটেইনারের সন্ধান পেয়েছি যেখানে রাসায়নিক পণ্য আছে বলে নিশ্চিত হতে পেরেছি। আবারো একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আশেপাশে থাকা লোকজন সরিয়ে দিয়েছি। আমরা নিরাপদ পরিস্থিতি তৈরিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...