সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ের এফ রহমান স্কুল এন্ড কলেজে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিরসরাইয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলা প্রশাসনের সার্বিক তত্ববধানে অনুষ্ঠানের আয়োজন করে মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “দীপ জ্বেলে যাই” এর সহযোগিতায় সমাবেশের পূর্বে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের মাঝে স্বরচিত কবিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি ও জাগরনের গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীপ জ্বেলে যাই এর পরিচালনায় অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক স্পট কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এফ রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনেপ্লেক্সের এমডি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের নেতা মাহবুবুর রহমান রুহেল।। প্রধান আলোচক ছিলেন মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. খায়রুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমানের শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এর থেকে যুব সমাজকে মুক্ত করতে হবে। মোবাইল ফোন ব্যবহার করে ভালো কিছু শেখার আগে খারাপ শিখছে বেশি। তারা বলেন যে কোনো দেশের উন্নয়নের জন্য পুরো দেশের মধ্যে সামাজিক সম্প্রীতি জরুরি। সামাজিক ভাবে জনসংখ্যায় কম এমন জনগোষ্ঠিকে দমন পীড়নের মাধ্যমে দেশ, সভ্যতা এগুতে পারে না।
জাগরনের গান প্রতিযোগিতায় প্রথম হয় কলেজের শিক্ষার্থী সানজিদা, দ্বীতিয় ইউসরা শারফুদ্দীন ও তৃতীয় হয় তাহসিন। স্বরচিত কবিতায় প্রথম হয় শাহিনূর সুলতানা মুন্নি, দ্বীতিয় নিগার সুলতানা ঈশা ও তৃতীয় হয় শাহিনূর আক্তার প্রেমা। মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তিতে প্রথম হয় ইউসরা শারফুদ্দীন, দ্বীতিয় হয় সুলতানা মরিয়ম পপি ও তৃতীয় হয় কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রা তাসনিম। জমজমাট স্পট কুইজ প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, দীপ জ্বেলে যাই এর সাধারন সম্পাদক মহিবুল আলম আরিফ। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক মো. আজমল হোসাইন।
সব শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে দেয়া হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক ও বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক বই।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...