রবিবার, ১০ মে ২০২৬

নৌপথে ফরিদপুরে গনসমাবেশে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

প্রকাশিত :

spot_img

 

 

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে ফরিদপুরে গণসমাবেশে যোগ দিতে নৌপথে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মী। যানবাহন বন্ধ থাকা, ধরপাকড় ও হয়রানি এড়াতে নদী পথ বেছে নিয়েছেন তারা। উপজেলার দত্তপাড়া, পাচ্চর, সন্ন্যাসীর চর, বন্দরখোলা, পাচ্চর, কাঁঠালবাড়ী ও কুতুবপুর ইউনিয়নের প্রায় হাজারো নেতাকর্মী ট্রলারে সমাবেশে যাচ্ছেন।

শুক্রবার (১১ নভেম্বর) দিনগত রাত ২টা থেকে শনিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত চারটি ট্রলার আড়িয়াল খাঁ নদের তীরবর্তী মাদবরেরচর হাটের কাছ থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সকালে মাদবরেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমারাত ব্যাপারী বলেন, ‘গণসমাবেশে যোগ দিতে ঘাট থেকে তিনটি ট্রলারে আমরা রওনা হয়েছি। এসব ট্রলারে আমাদের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আছেন। ট্রলারগুলো এখন ফরিদপুরের কাছাকাছি আছে।’

তিনি আরও বলেন, ‘শিবচর থেকে কোনো বাস, মাইক্রোবাস ভাড়া পাওয়া যায়নি। পরে বড় দুটি ট্রলার ভাড়া করি। কিন্তু রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয়। উপায় না পেয়ে ছোট তিনটি ট্রলার ভাড়া করে রওনা হয়েছি। নেতাকর্মীদের নিয়ে ফরিদপুর পৌঁছানোর আর কোনো পথ ছিল না। তাই নৌপথেই রওনা হয়েছি।’

এদিকে মাদবরেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম রেজার নেতৃত্বে আরও একটি ট্রলার ফরিদপুর যাচ্ছে। তিনি বলেন, আমাদের ভাড়া করা বড় ট্রলারে যেতে বাধা দেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে ওই ট্রলার রেখে অন্য ট্রলার ভাড়া করি। বড় ট্রলারে রাখা আমাদের খাবারগুলোও আনতে পারিনি। বর্তমানে আমরা ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাটের কাছাকাছি আছি।’

এ বিষয়ে জানতে চাইলে মাদবরের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর হাওলাদার অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন, ‘আমাদের পক্ষ থেকে বিএনপির কোনো লোককে বাধা দেওয়া হয়নি। কয়েকদিন আগে আমার চোখের অপারেশন করিয়েছি, এখন বাড়িতেই বিশ্রামে আছি। জানামতে কোনো নেতাকর্মী সমাবেশে তাদের যেতে বাধা দেয়নি। তারা হয়তো হাইলাইট হওয়ার জন্য মিথ্যা অভিযোগ করেছে।’

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...